স্বামীকে জিম্মি করে নববধুকে ধর্ষণ

সংবাদ জমিন রিপোর্ট:
স্বামীকে জিম্মি করে নববধুকে ধর্ষণ। রাজধানীর চকবাজার এলাকায় এক নববধুকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিন হাসান (৪০) নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা অটোরিকশাচালক জানান, তারা ইসলামবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ৫ ডিসেম্বর মেয়েকে একজন বেকারি কর্মচারীর কাছে বিয়ে দেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইসলামবাগের বাসিন্দা বখাটে রবিন হাসান বাসায় ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তার মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার।

শিরোনাম