স্বামীকে ধর্মান্তরিত করে বিয়ে করায় সতীন হত্যা,কেরানীগঞ্জ থেকে ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ বলছে, স্বামীকে ধর্মান্তরিত করে বিয়ে করার ক্ষোভ থেকে কাচের টুকরা দিয়ে সতীনকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নিহতের স্বামী রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও মালা সাহা (২৫)। গতকাল রবিবার কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত কাচের টুকরা ও ছদ্মবেশ ধারণের ব্যবহৃত বোরকা উদ্ধার করা হয়।

ডিসি মাহবুব বলেন, রোজিনাকে হত্যা করতে গোলাপী রংয়ের বোরকা ও কালো রঙয়ের হিজাব পরে ছদ্মবেশে হত্যা করে। এরপর তারা কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় গিয়ে আত্মগোপন করে।

শিরোনাম