স্বামীর দেওয়া আগুনে পুড়লো স্ত্রী-সন্তানসহ ৬ জন

সংবাদ জমিন রিপোর্টঃ
স্বামীর দেওয়া আগুনে পুড়লো স্ত্রী-সন্তানসহ ৬ জন। নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তির দেওয়া আগুনে ঘরে থাকা তার স্ত্রী-সন্তানসহ ছয় জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে তিন জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানান।

দগ্ধরা হলেন, রীনা বেগম (৩৮), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫), আরাফাত ও জিহাদ। সালমা জানান, তার ভগ্নিপতি ফরিদ মিয়া মাদকাসক্ত হয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। এতে তারা ছয় জন দগ্ধ হন। বৃহস্পতিবার ভোরে পাঁচ জনকে বার্ন ইনিস্টিউটের আনা হয়। চিকিৎসক গুরুতর তিন জনকে ভর্তি করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিরোনাম