হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ রাখা সেই স্বামী গ্রেফতার

সংবাদ জমিন রিপোর্টঃ
হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ রাখা সেই স্বামী গ্রেফতার। রাজধানীর কলাবাগানে হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম নজরুল ইসলাম। গত রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শিরোনাম