হত্যা মামলার আসামীকে হত্যা!

রাজশাহী প্রতিনিধিঃ
হত্যা মামলার আসামীকে হত্য!হত্যা মামলায় জামিনে এসে খুন হলেন ওয়াজেদ আলী (৪৮) নামের এক ব্যক্তি। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তার স্ত্রী লাইলী বেগম (৬০) ও সন্তান মাসুম আলী (২৮) আহত হন। ওয়াজেদ আলীর বাবার নাম মৃত দলিম উদ্দিন।

রবিবার (১০ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মারামারিতে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি রাজশাহী হাসপাতালে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিরোনাম