হবিগঞ্জে অভিযান, হামলায় আহত হলেন ৫ পুলিশ সদস্য

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হামলায় আহত হলেন ৫ পুলিশ সদস্য। হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন।

শিরোনাম