হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৩০

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল দুপুরে উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার বামকান্দি গ্রামের আব্দুল ছোবানের সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে কথা-কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছোবান ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত উভয়পক্ষের ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম