হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো এক পরিবারের ৩ শিশুর

হবিগঞ্জ প্রতিনিধিঃ
পানিতে ডুবে প্রাণ গেলো এক পরিবারের ৩ শিশুর । হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারি চলছে। তিন শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করতো। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

শিরোনাম