হরতালের ডাক বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের

স্টাফ রিপোর্টারঃ
হরতালের ডাক বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের। কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৩৮ দিন যাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব, দোয়েল চত্বর, বিজয়নগর পানির ট্যাংকি ও রায়সা বাজার মোড় থেকে মিছিল নিয়ে পর্যায়ক্রমে দুর্নীতি দমন কমিশন-দুদক, ভূমি উপদেষ্টা ও ঢাকা জেলা প্রশাসক (ডিসি) সহ বিএনপি ও জামায়াত ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

শিরোনাম