হরমুজ প্রণালি অতিক্রম করতে পারলো না পাকিস্তানের দুটি তেলবাহী ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি অতিক্রম করতে পারলো না পাকিস্তানের দুটি তেলবাহী ট্যাঙ্কার। হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কার মাঝপথ থেকে ফিরে এসেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খায়েরপুর ও শালামার নামের ওই ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালি হয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু জলপথটি অতিক্রম করতে পারবে না, এমন আভাস পেয়ে সেগুলো পথ পরিবর্তন করে ফিরে আসে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার মধ্যেই পাকিস্তানের এই দুটি জাহাজ ফিরে আসার খবর জানা গেলো। তবে কী কারণে জাহাজ দুটি ফিরে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শিরোনাম