হরমুজ প্রণালি অবরুদ্ধের কারণে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি অবরুদ্ধের কারণে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ আরও ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি)। বুধবার সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই প্রণালি দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করতো। তবে মার্চ মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৬টিতে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

শিরোনাম