হরমুজ যার, যুদ্ধে জয় হবে তার

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ যার, যুদ্ধে জয় হবে তার। সংযুক্ত আরব আমিরাতের আল জির সৈকতে দাঁড়ালে দিগন্তজুড়ে কেবল তেলের ট্যাংকার, কন্টেইনারবাহী জাহাজ আর পণ্যবাহী কার্গোর দীর্ঘ সারি চোখে পড়ে। এক মাসেরও বেশি সময় আগে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে এই বিশাল নৌবহর।

সৈকতের ডানদিকে মাত্র ৪০ মাইল দূরেই ইরানের উপকূল। কিন্তু সেই নীল জলরাশি এখন জনশূন্য। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন ১০০টির বেশি জাহাজ চলাচল করলেও এখন হাতেগোনা কয়েকটি জাহাজ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সেগুলোকেও অনেকটা পথ ঘুরে ইরানের জলসীমা দিয়ে যেতে হচ্ছে এবং বিনিময়ে ইরান সরকারকে দিতে হচ্ছে মোটা অঙ্কের মাশুল।

বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পার হতো। এখন এই জলপথের নিয়ন্ত্রণই হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। এই যুদ্ধের শেষ কোথায়, তা এখন নির্ভর করছে একটিই প্রশ্নের ওপর, হরমুজ প্রণালি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের চাবিকাঠি কি শেষ পর্যন্ত তেহরানের হাতেই থেকে যাবে? মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

শিরোনাম