হরিরামপুরে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়,ভোক্তা অধিকারের অভিযান

মাানিকগঞ্জ প্রতিনিধিঃ
রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়। মানিকগঞ্জের হরিরামপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির অভিযোগে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। জরিমানা করা হয়েছে ১ ব্যক্তির।

জানা গেছে,হরিরামপুরে খেজুর গাছের রস ব্যবহার না করে ভেজাল গুড় উৎপাদনের দায়ে গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামে ককেল প্রামাণিকের মালিকানাধীন গুড় তৈরির কারখানায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার জানায়।

শিরোনাম