হরিরামপুরে নির্বাচনোত্তর নৌকার সমর্থকদের উপর হামলার ঘটনায় মমতাজের আল্টিমেটাম

হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-২ আসনেরি হরিরামপুর জেরায় নির্বাচনোত্তর নৌকার কর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন নৌকার পরাজিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে নিজেরাই এর মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) মমতাজ বেগম দিনভর সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ খবর নেন। সময় তিনি অভিযোগ করেন, ভোটে জেতার পর স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা তার কর্মী সমর্থকদেরকে মারধর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। হামলায় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেন তিনি।
হরিরামপুর থানার ওসি শাহ নূর-এ আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,কর্তব্য পালনে আমাদের কোন গাফিলতি নেই।
হরিরামপুর থানার ওসি শাহ নূর-এ আলম জানান, হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে আসামিরা সবাই আদালতের আদেশে জামিনে আছেন। আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি।

শিরোনাম