হরিরামপুরে পদ্মার ডুবোচরে আটকে গেছে সার বোঝাই জাহাজ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পদ্মার ডুবোচরে আটকে গেছে সার বোঝাই জাহাজ। চলতি বর্ষা মৌসুমের পানি চলে যেতে না যেতেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পয়েন্টে পদ্মা নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে গত আট দিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা সারবোঝাই এমভি আম্বু হালিমা-৪ নামের একটি জাহাজ আটকে আছে।

‎কারণ হিসেবে জানা গেছে,বর্ষার পানি কমতেই উপজেলার হারুকান্দি থেকে গোপীনাথপুর পর্যন্ত নদীর এ পার থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নদীর মাঝ দিয়ে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য ডুবোচর জেগে উঠেছে। আর ডুবোচরের কারণেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে।

শিরোনাম