হরিরামপুরে মাধ্যমিকের কোনো শিক্ষার্থী বই পেল না,হলো না বই উৎসব

নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাধ্যমিক স্তরের কোনো শিক্ষার্থীই নতুন বই পায়নি। সরবরাহ না থাকায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা অফিস। অপরদিকে, প্রাক্-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম বলেন, উপজেলার ৯১টি বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই না পাওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেয়া সম্ভব হয়নি। সবাই বই না পাওয়ায় এবার বই উৎসব করা হয়নি।

শিরোনাম