হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে এবার জাবিতে বিক্ষোভ

সাভার প্রতিনিধিঃ
হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে এবার জাবিতে বিক্ষোভ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে হলে ফিরে যান শিক্ষার্থীরা।

শিরোনাম