কুড়িগ্রাম প্রতিনিধি:
হাঁস কিনতে গিয়ে লাশ!কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তফা মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোস্তফা মিয়া পেশায় আলু ব্যবসায়ী। তার বাড়ি কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকায়। তিনি কুড়িগ্রাম শহর থেকে দুর্গাপুর হাটে হাঁস কিনতে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।