হাতিরঝিলে হঠাৎ ককটেল বিস্ফোরণ, আগুন ধরে গেলো বাইকে

সংবাদ জমিন রিপোর্টঃ
হঠাৎ ককটেল বিস্ফোরণ, আগুন ধরে গেলো বাইকে। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু বলেন, সন্ধ্যার দিকে আমরা একটি ককটেল বিস্ফোরণের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ‌তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

শিরোনাম