হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হলো জামায়াত নেতাকে

বিশেষ প্রতিনিধি:
হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হলো জামায়াত নেতাকে। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জামায়াত সমর্থিত জোটের প্রার্থীর পক্ষে কাজ করায় জামায়াতের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী সেতুর কাছে এ ঘটনা ঘটে। আহত জামায়াত নেতার নাম আলমগীর শেখ (৩৬)। তিনি কদমতলী গ্রামের হালিম শেখের ছেলে।

এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে জামায়াত সমর্থিত জোটের প্রার্থীর সঙ্গে কথা হয়েছে। তাদের এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিরোনাম