হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলা-লুটপাট চালালো বিএনপি

নোয়াখালী প্রতিনিধি:
হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলা-লুটপাট চালালো বিএনপি। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের দুজন সমর্থক জানান, বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। তারা একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় এবং ভয়ভীতি দেখায়। এ ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হান্নান মাসউদ বলেন, রাতে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালায়, লুটপাট করে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করে। মূলত আমাদের সমর্থকদের দমন করার জন্য হামলা চালানো হয়েছে। আমি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বারবার ফোন দিলেও রিসিভ করছেন না।

শিরোনাম