হামলা-ভাঙচুরের পর বন্ধ হয়ে গেছে গাজীপুরের বাণিজ্য ও কুটিরশিল্প মেলা

বিশেষ প্রতিনিধিঃ
হামলা-ভাঙচুরের পর বন্ধ হয়ে গেছে গাজীপুরের বাণিজ্য ও কুটিরশিল্প মেলা । গাজীপুর মহানগরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।

এ ঘটনার পর মেলা বন্ধ ঘোষণা করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেলা বন্ধের কথা জানান।

শিরোনাম