হারিয়ে যাচ্ছে ঝিনুক পুড়িয়ে চুন তৈরির ঐতিহ্যবাহী চিরচেনা পেশা

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইত সরকারতারি গ্রামে এখনো টিকে আছে ঝিনুক পুড়িয়ে পান খাওয়ার চুন তৈরির ঐতিহ্য। বংশানুক্রমে এই পেশায় নিয়োজিত তিনটি সনাতন ধর্মাবলম্বী পরিবার তাদের পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতে চুন তৈরি করে আসছেন। তাদের তৈরি চুন চাহিদা পূরণ করছে স্থানীয়দের।

তবে, ক্ষুদ্র এই শিল্প সম্প্রসারণে প্রয়োজন সরকারি সহায়তা। ঝিনুক থেকে চুন তৈরির পদ্ধতি হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায়, প্রাচীন ভারতীয় উপমহাদেশে এটি প্রথম আবিষ্কৃত হয়। পরে চীনা এবং রোমান সভ্যতায় এটি আরও উন্নত হয়।

শিরোনাম