হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার-৩

বিশেষ প্রতিনিধিঃ
হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার-৩। পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), চকপৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭) ও ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রোগীকে যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রবিবার সকালে থানায় একটি মামলা করেছেন। আটক তিন জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শিরোনাম