হাসপাতাল থেকে রোগীর চেইন ছিনতাইকালে নারী পাকড়াও

যশোর প্রতিনিধিঃ
রোগীর চেইন ছিনতাইকালে নারী পাকড়াও। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় শেফালী (৪৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আটক শেফালী হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোরের একটি বেসরকারি সংস্থার (বাঁচতে শেখা) হোস্টেল সুপার, যশোর শহরতলীর আরবপুর গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী নাসিমা খাতুন (৪৪) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। তিনি টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছিলেন। ওই সময় শেফালী নামে ওই ছিনতাইকারী তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যরা ধরে পুলিশে সোপর্দ করে।

শিরোনাম