হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদে উত্তাল ভিকারুননিসা
সংবাদ জমিন রিপোর্টঃ
হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদে উত্তাল ভিকারুননিসা। হিজাব পরতে বলা না বলা নিয়ে ‘মিথ্যা’ অভিযোগে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটি।
এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে উত্তাল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। সাময়িক বরখাস্ত শিক্ষককের পক্ষ অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখা ক্যাম্পাসে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ন্যায় বিচার চেয়েছেন। মিছিল ও সমাবেশ চলাকালে ‘মিথ্যা অভিযোগ মুছে দাও, শিক্ষকের ন্যায় ফিরিয়ে দাও’, ‘জাস্টিজ ফর নাহার আপা’, ‘উই ওয়ান্ট জাস্টিজ ফর নাহার আপা’, ‘শিক্ষক জাতির দিশারী, তার সম্মান রক্ষা করি’, ‘শিক্ষকের ন্যায় বিচার চাই, সত্যের কোনও বিকল্প নাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।