হুইপ বকুরের এ্যাকশন,ড্রামে তেল বহনকালে পুলিশে দিলেন

খুলনা প্রতিনিধি:
হুইপ বকুরের এ্যাকশন,ড্রামে তেল বহনকালে পুলিশে দিলেন্ তিনটি ভ্যানে ছয় ড্রাম তেল বহনকালে পুলিশে তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে অবৈধভাবে এই তেল বহন দেখে তিনি তাৎক্ষণিক তা পুলিশের হাতে তুলে দেন। খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, তেল থানায় এনে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে সন্দেহজনক হওয়ায় হুইপ তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলগুলো জব্দ করা হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন এবং জব্দ করা ছয় ড্রাম তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সংকট পরিস্থিতির মধ্যে এভাবে ভ্যানে করে প্রকাশ্যে ড্রাম ভরে তেল নিয়ে চলা সন্দেহজনক। পুলিশ তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

শিরোনাম