হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ এখন জেলহাজতে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বেসিক ব্যাংকের ১১০ কোটি টাকা পাচারের মামলায় হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত।

এর আগে দুপুর ১টায় আসামি আমিন আহমেদ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিকেল ৩টায় আদেশ দিবেন বলে জানান।

শিরোনাম