তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রক্ষার্থে যা করবেন। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ–এ ছড়িয়ে পড়ছে এক নতুন ধরনের ম্যালওয়্যার, যার নাম ‘সোরভেপোটেল’। সাইবার নিরাপত্তা সংস্থা ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, এটি এমন এক ক্ষতিকর সফটওয়্যার যা ব্যবহারকারীর তথ্য চুরি বা মুক্তিপণ আদায়ের জন্য নয়, বরং সংক্রমিত অ্যাকাউন্ট থেকেই বিপুলসংখ্যক স্প্যাম বার্তা পাঠিয়ে অন্য অ্যাকাউন্টকে ঝুঁকিতে ফেলে।
কীভাবে কাজ করে এই ম্যালওয়্যার
গবেষকদের মতে, সোরভেপোটেল মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ব্যবহার করে ছড়ায়। প্রথমে সাইবার অপরাধীরা আকর্ষণীয় বার্তা বা অফারের ছদ্মবেশে একটি জিপ ফাইল পাঠায়। সেখানে ফাইলটি খোলার অনুরোধ জানানো হয়।
ব্যবহারকারী একবার ফাইলটি খুললেই ম্যালওয়্যারটি সক্রিয় হয়ে পড়ে এবং হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে ভুক্তভোগীর কনট্যাক্ট ও গ্রুপে একই ক্ষতিকর ফাইল পাঠিয়ে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই ম্যালওয়্যারটি বহু অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।
এই স্বয়ংক্রিয় স্প্যাম ছড়ানোর কারণে অনেক ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্প্যাম বার্তা পাঠানোর অভিযোগে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাচ্ছে।
সবচেয়ে বিপজ্জনক দিক
সোরভেপোটেলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর স্বয়ংক্রিয় সংক্রমণ প্রক্রিয়া। সংক্রমিত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু থাকলে ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই বার্তা পাঠাতে শুরু করে। এর ফলে প্রতারণা রোধ করা কঠিন হয়ে পড়ে, কারণ এটি মানুষের হাতে নয়, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
ট্রেন্ড মাইক্রোর বিশ্লেষণে আরও জানা গেছে, ম্যালওয়্যারটি সক্রিয় হওয়ার পর পাওয়ারশেল স্ক্রিপ্টের মাধ্যমে বাহ্যিক সার্ভারে সংযোগ স্থাপন করে, যা পরবর্তীতে আরও ক্ষতিকর উপাদান ডাউনলোড করতে পারে বা ব্যবহারকারীর ডিভাইসকে নিয়ন্ত্রণে নিতে পারে।
প্রতিরোধ করতে যা করবেন
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহারকারীদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে —
১। অপরিচিত উৎস থেকে পাঠানো কোনও ফাইল বা লিংক খোলা যাবে না।
২। ‘অটো ডাউনলোড’ ফিচার বন্ধ রাখতে হবে, যাতে কোনও ফাইল অনুমতি ছাড়া ডিভাইসে না আসে।
৩। হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করার পর ব্যবহার শেষে লগআউট করতে হবে।
৪। অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন এবং সন্দেহজনক কার্যকলাপ হলে দ্রুত পদক্ষেপ নিন।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্য। তাই অনলাইনে নিরাপদ থাকতে সচেতনতা, যাচাই-বাছাই ও সাবধানতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।
তথ্যসূত্র: দ্য হ্যাকার নিউজ
শিরোনাম
- হাইকোর্টের নির্দেশে সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান দায়িত্ব ফিরে পাচ্ছেন
- যেসব কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
- ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মানিকগঞ্জে ঋণের তাগাদা সইতে না পেরে ফাঁস নিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- মেসি ম্যাজিকে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে ৩-২ গোলে পরাস্ত
- খায়রুল হকের জামিন চেম্বারেও বহাল, মুক্তিতে আর বাধা থাকলো না
- এবার শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
- রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা ও সরিষা,পাওয়া যাচ্ছে না মালিক
- সিংগাইরে এইচএসসি পরীক্ষার্থী স্বপন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত
- অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান
- মেসি না এমবাপ্পে, গোল সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?
- কিস্তির টাকার চাপে মা-মেয়ের মৃত্যু
- হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে: গালিবাফ
- গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
- মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় পেল ফ্রান্স
- সিংগাইরে লাশ চুরির ভয়ে বজ্রপাতে নিহত ২ জনের লাশ দাফন করা হলো বাড়ির উঠানে
- মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা
- বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট নিশ্চিত করলো মেক্সিকো
- বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
- আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
- এবার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
- অবশেষে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
- টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রতিবন্ধী যুবকের
- কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত হলেন অভিনেতা জোভান
- নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ
- বজ্রাঘাতে একসাথে প্রাণ গেলো ৩ জেলের
- ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র
- মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
- আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি,টাইমস স্কয়ারে উত্তেজনা
- রাজধানীতে বাসায় তরুণীর অর্ধগলিত মরদেহ
- বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছিল ইউনুস সরকার
- নারী শিক্ষা প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানালেস পর্যটনমন্ত্রী
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে প্রাণ গেলো ৪ নারীর
- চার বছরের অপেক্ষার অবসান, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো
- ১৮টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালালো ইরান
- বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
- শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ হয়ে গেছে প্রায় ১০০ স্কুল!
- বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিল যুদ্ধ
- সিংগাইরে পিতার জানাজায় অংশ নিতে পেরোলে ৪ ঘন্টার মুক্তি কামরুলের
- বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ
- বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
- বিশ্বকাপের ম্যাচ শেষেই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
- মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, আগুন দেয়া হলো মোটরসাইকেলে
- যে কোন সময় পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে ইরান
- বিশ্বকাপের প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছেন মেসি
- পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় অবশেষে মামলা
- নাসীরুদ্দীন পাটুয়ারীর আগমন ঘিরে এনসিপির মঞ্চ ভাঙচুর ও হামলা
- নোয়াখালীতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার দাবি উঠেছে