১০ দিন কারাভোগের পর সাবেক সেই ডিসি সুলতানার জামিন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১০ দিন কারাভোগের পর সাবেক সেই ডিসি সুলতানার জামিন। কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম কারাগার থেকে মুক্তি পান।

গত ২ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ১০ দিন করাবন্দি থাকেন তিনি। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিক আরিফের করা মামলায় কুড়িগ্রামের সাবেক এই ডিসি গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

শিরোনাম