১০ বছরের কারাদণ্ডাদেশ থেকে ক্যাসিনো জিকে শামীমকে খালাস হাইকোর্টের

স্টাফ রিপোর্টারঃ
১০ বছরের কারাদণ্ডাদেশ থেকে ক্যাসিনো জিকে শামীমকে খালাস হাইকোর্টের।অর্থপাচার মামলায় বিচারিক আদালতে ১০ বছরের কারাদণ্ডাদেশ থেকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আপিল আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন। ২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আট জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন। ওই বছরের ১০ নভেম্বর বিচার শুরু হয়।

শিরোনাম