১৩ দি‌নে ১৭ জেলায় জ্বালানি তে‌লের অবৈধ মজুতের সন্ধান পাওয়া গেছে

সংবাদ জমিন রি‌পোর্ট:
১৩ দি‌নে ১৭ জেলায় জ্বালানি তে‌লের অবৈধ মজুতের সন্ধান পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ সুযোগে জ্বালানি তেলের অবৈধ মজুত কর‌ছেন এক শ্রেণির ব‌্যবসায়ীরা। এছাড়া প‌চারের ঘটনাও ঘট‌ছে। ইতোমধ্যে পু‌লিশ দে‌শের ১৭‌টি জেলায় অ‌বৈধভা‌বে তেল মজুতের বিষয়টি চি‌হ্নিত ক‌রে‌ছে। এছাড়া দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি মজুত করার তথ্যও পে‌য়ে‌ছে পু‌লিশ।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে র‌বিবার (২৯ মার্চ) বি‌কাল পর্যন্ত ১৭টি জেলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার, শরীয়তপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, জামালপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নড়াইল ও গাজীপুরে জ্বালানির অবৈধভা‌বে মজুত করার একটি করে ঘটনা চিহ্নিত হয়েছে। এছাড়া গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা ও ফরিদপুরে দুটি স্থানে জ্বালানির অবৈধ মজুত পাওয়া গেছে।

শিরোনাম