১৫ আগস্ট ‘শোক দিবস’পালনের আহ্বান জেড আই খান পান্নার

স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয় কারী জেড আই খান পান্না এই আহ্বান জানান।

লাইভে তিনি তার বক্তব্যে বলেছেন, প্রিয় দেশবাসী আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করবেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে।’

শিরোনাম