১৬০টি মুরগি ছিনতাই, হবিগঞ্জে ছাত্রদল সভাপতি বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি:
১৬০টি মুরগি ছিনতাই, হবিগঞ্জে ছাত্রদল সভাপতি বহিষ্কার। মুরগিবাহী গাড়ি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার রাতে তাকে বহিষ্কার করা হয়। হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে যাওয়ার সময় গাজীপুর এলাকায় প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেয় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।

শিরোনাম