১৬ শতক জমির জন্য প্রাণ গেলো ৩ জনের

বিশেষ প্রতিনিধি:
১৬ শতক জমির জন্য প্রাণ গেলো ৩ জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের তিন জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ কমপক্ষে ৮ জন। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো দুই পক্ষ হলো, দুই ভাই নূর মোহাম্মদ ও মানিক মুন্সি এবং তাদের দুই চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমান। নিহতরা হলেন, আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় নিহত আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামললা হয়েছে।

শিরোনাম