১৭ বিয়ে করে বরখাস্ত সেই বন কর্মকর্তাকে জানে বাঁচালো পুলিশ
বরিশাল প্রতিনিধিঃ
১৭ বিয়ে করে বরখাস্ত সেই বন কর্মকর্তাকে জানে বাঁচালো পুলিশ। সতেরোটি বিয়ে করে স্বল্প সময়ের ব্যবধানে ওই সকল স্ত্রীদের তাড়িয়ে দেওয়ার পরও বহাল তবিয়তে ছিলেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। তবে এবার তদন্তের জালে ফেঁসে গেছেন ওই বন কর্মকর্তা। তাকে সাময়িক বরখাস্ত করে রংপুরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে একই অভিযোগে দুবার বরখাস্ত হলেও বিগত সরকারের আমলে প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাদের ‘নেকনজরের’কারণে আবার চাকরি ফিরে পান বন কর্মকর্তা কবির হোসেন।সর্বশেষ গতকাল বুধবার রাতের আঁধারে বন বিভাগের রেস্ট হাউজ থেকে সরকারি মালামাল নিয়ে যাওয়ার চেষ্টাকালে বন বিভাগের অপর কর্মকর্তা বাধ সাধেন। পরবর্তীতে গণরোষ থেকে পুলিশ বাঁচাতে মালামালসহ ওই দুজনকে থানায় নিয়ে যায়।