১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক জিয়া, উৎসবের আমেজ

বগুড়া প্রতিনিধিঃ
১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক জিয়া, উৎসবের আমেজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

শিরোনাম