১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক:
১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও। তুরস্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মুহুজি উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে কাইনেরুগাবা এই অদ্ভুত দাবি ও হুমকি দেন। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার।

শিরোনাম