২০২৬ বিশ্বকাপে মেসি কি খেলতে পারবেন?

স্পোর্টস ডেস্কঃ
২০২৬ বিশ্বকাপে মেসি কি খেলতে পারবেন?আগামী ফিফা বিশ্বকাপে অনেক দিন ধরেই নিজের খেলার ইচ্ছার কথা জানিয়ে আসছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুতিটা নিয়ে রাখছেন তিনি। যদিও চূড়ান্তভাবে নিজের খেলা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানাননি।

ইন্টার মায়ামি তারকা জানালেন, আপাতত তিনি একদিন একদিন করে এগোচ্ছেন এবং মাঠে নামবেন কেবল তখনই, যখন শতভাগ ফিট থাকবেন এবং দলের জন্য কার্যকর অবদান রাখতে পারবেন।

সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অসাধারণ একটা বিষয়। আমি অবশ্যই সেখানে থাকতে চাই,ভালো লাগবে যদি শারীরিকভাবে ভালো থাকি এবং আমার জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।’

শিরোনাম