৩৬ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর মনাই হত্যার ঘাতক গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর মনাই হত্যার মূল ঘাতক কালাম মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার পর পালিয়ে গেলেও ৩৬ ঘণ্টার মধ্যে পুলিশি কৌশলের কাছে ধরা পড়ে ঘাতক কালাম। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিচক্ষণতায় খুনি ধরা পড়ায় জনমনে স্বস্তি এসেছে। খুনে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ। গতকাল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত তাসনিমের আদালতে কালাম ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকালে অকপটে খুনের কথা স্বীকার করে।

মনাই মিয়ার সঙ্গে তার স্ত্রী শারমিনের অবৈধ সম্পর্ক থাকায় সে তাকে খুন করেছে বলেও জানায়। গত ২রা এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এক সালিশ বৈঠকে শ্যালিকার জামাইয়ের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মনাই মিয়া (৩৫)। তিনি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের পূর্বযুধিষ্ঠিপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। ঘাতক কালাম উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের মকবুল মিয়ার ছেলে। কালামের স্ত্রী শারমিনকে নিয়ে সৃষ্ট কলহের জেরে মনাইকে খুন করার কথা জানিয়েছে কালাম।

শিরোনাম