৩৬ জুলাই উদযাপন,মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন মানুষ, শুরু হয়েছে অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ
৩৬ জুলাই উদযাপন,মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন মানুষ, শুরু হয়েছে অনুষ্ঠান।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ ঘিরে মানুষ জড়ো হতে শুরু করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশ করছে। দুপুর ২টা ২৫ মিনিটে উদ্‌যাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ। এরপর গান পরিবেশন করবে বিভিন্ন ব্যান্ড। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান।

শিরোনাম