৩ কুটনীতিক দেখা করার পর স্ত্রীসহ সাবের চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সংবাদ জমিন রিপোর্টঃ
৩ কুটনীতিক দেখা করার পর স্ত্রীসহ সাবের চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে।

দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মামলা দুটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে সর্বমোট ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৭৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

শিরোনাম