৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দিলেন শিক্ষকরা

সংবাদ জমিন রিপোর্টঃ
৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দিলেন শিক্ষকরা। ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার বদলে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। ‎‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

এর আগে বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

শিরোনাম