স্পোর্টস ডেস্কঃ
৪ উইকেটে জিতে এবার সিরিজ সমতায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৭৪/৬ (সাইফউদ্দিন ১৭*, মেহেদী ৬*; তানজিদ ৭, পারভেজ ৪৩, লিটন ৫৭, সাইফ ২২, হৃদয় ৬, সোহান ৫)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
আয়ারল্যান্ড ২০ ওভারে ১৭০/৬ (ডেলানি ১০*; স্টার্লিং ২৯, টিম ৩৮, হ্যারি ১১, ক্যালিটজ ৭, ডকরেল ১৮, টাকার ৪১)
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শেষ দিকে থ্রিলারে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশ ২ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৪ উইকেটে। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক দল।