নিখোঁজ হওয়া কুষ্টিয়ার রুদ্রর লাশ মিলল সাভারের ধলেশ্বরী নদীতে:

সাভার প্রতিনিধিঃ
নিখোঁজ হওয়া কুষ্টিয়ার রুদ্রর লাশ মিলল সাভারের ধলেশ্বরী নদীতে।।

গতকাল বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীর একটি ঘাট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ। নিহত যুবকের নাম রুদ্র ইসলাম (১৭)। নিহত যুবক কুষ্টিয়া জেলার খলিশা কুন্ডি গ্রামের হোসাইন এর ছেলে। সে পরিবারের সাথে স্থানীয় পানপাড়া স্কুলের পেছনে ভাড়া বাড়িতে থাকতো।

জানা যায়,৪ দিন আগে রুদ্র নিখোঁজ হয়।অনেক খোঁজাখুজি করে তার সন্ধান মিলছিল না।অবশেষে ধলেশ্বরী নদীতে জনতা তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার সরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।সাভার সডেল থানার পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম