দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হন তিনি। পথিমধ্যে এলাকার কিছু দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায়,ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।