রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাডে হাসিনা সরকারের স্লোগান,বরখাস্ত হলেন পরিচালক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাডে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান সম্বলিত বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগে গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে এর পদত্যাগের দাবিতে ছাত্ররা তীব্র নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জরুরি সভা ডেকে তাকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

শিরোনাম