বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ র‍্যালি করলো

নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ র‍্যালি করলো। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে আনন্দ র‍্যালি করেছেন সমর্থকেরা। এ সময় তারা প্রিয় দলের জন্য শুভকামনা জানান এবং আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে হিলি স্থলবন্দরের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। এতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এবং দলের জার্সি পরে অংশ নেন। এ ছাড়া বড় বড় বাঁশি বাজানো, আতশবাজি ফোটানো ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করা হয়। র‍্যালিটি হিলি স্থলবন্দর ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলি রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

শিরোনাম