স্টাফ রিপোর্টার ঃঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশে সবচেয়ে বেশি পঠিত। বিক্রির তালিকায়ও শীর্ষে। ২০১২ সালে প্রকাশিত এ বই এ পর্যন্ত ৬ লাখ ২০ হাজার কপির বেশি বিক্রি হয়েছে। আর এর ইংরেজি অনুবাদ বিক্রি হয়েছে ২৬ হাজার কপির বেশি।
বইটি এ পর্যন্ত ইংরেজি, উর্দু, স্প্যানিশ, জার্মান, চীনা, জাপানি, আরবি, ফরাসি, তুর্কি, অসমীয়া, রুশ এবং ডাচ ভাষায় অনূদিত এবং বই হিসেবে প্রকাশিত হয়েছে। আরও বহু ভাষায় বইটি অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে। এ বই প্রকাশের দায়িত্বে ছিল ইউনিভার্সিটি প্রেস লি. (ইউপিএল)। বই প্রকাশনার প্রেক্ষাপট লিখেছেন ইউপিএল’র ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ।