মানিকগঞ্জে হরতাল সফলে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
হরতালের সমর্থনে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি’র নির্দেশনায় মানিকগঞ্জ, সাটুরিয়া, টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক, হেমায়েতপুর, সিংগাইর, মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন নয়াডিঙ্গী ও সদর উপজেলার কেওয়ারজানিসহ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া রাতে জেলা শহরের ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরি সড়ক, মানিকগঞ্জ-ঘিওর-টাংগাইল আঞ্চলিক মহাসড়ক ও হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে হরতালে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।

শিরোনাম